News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ইরিক্সা, গুরুতর আহত ৫ যাত্রী
Image

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ইরিক্সা, গুরুতর আহত ৫ যাত্রী

তেলিয়ামুড়া, ১১ মার্চ:বড়মুড়া ইকো পার্কের পাশে একটি ইরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে পাঁচজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া ইকোপার্কের সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে, ইলেকট্রিক  অটো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে, অটোতে থাকা পাঁচজন যাত্রীই গুরুতরভাবে আহত হয়। গুরুতর আহত অটো যাত্রীদের তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঁচজনকেই আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। ঘটনাটি ঘটে আজ দুপুরে।

সংবাদে জানা যায়, চম্পকনগর থেকে খোয়াই যাওয়ার পথে, বড়মুড়া ইকোপার্ক এলাকাটি অতিক্রম করেই বাক নিতে গিয়ে  , ইলেকট্রিক অটোচালক ডোনাল দেববর্মা,  নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার পাশেই অটোটি লুটিয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। অটোতে থাকা চালকসহ পাঁচজনই গুরুতর আহত হয়। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত অটোটির পেছনেই আগরতলা থেকে ছামনু যাচ্ছিল অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি। তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে গুরুতর আহত পাঁচজনকে আগরতলা জিবি হাসপাতালের রেফার করার সময়ে দেখা দেয় মহা বিপত্তি। হাসপাতলে তিনটি অ্যাম্বুলেন্স এর মধ্যে দুইটি এম্বুলেন্সই বিকল। ৩০ মিনিটের উপরে গুরুতর আহত থাকা দুইজন রোগী তেলিয়ামুড়া হাসপাতালের করিডোরে গাড়ির জন্য পড়ে থাকে। সেই সময়ে হাসপাতালে উপস্থিত সাধারণ মানুষ হাসপাতাল কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানাতে চাইলে, মর্জিমাফিক হাসপাতাল কর্তৃপক্ষ একে অপরের উপর দোষ চাপিয়ে দায়িত্ব খালাস করছিল। প্রায় এক ঘন্টা পর কল্যাণপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স আসার পর গুরুতর আহত  দুজনকে জিবি হাসপাতালে উদ্দেশ্যে রওনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের এহেনও দায়িত্বজ্ঞানহীনতায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top