News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইকো গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত যুবক, আশঙ্কাজনক অবস্থা
Image

ইকো গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত যুবক, আশঙ্কাজনক অবস্থা

বিশালগড়, ১১ মার্চ : ইকো গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হলেন এক বাইক চালক। ওই ঘটনায় কমলাসাগর মূল সড়কের রাস্তারমাথা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, মধুপুরের দিক থেকে একটি ইকো গাড়ি আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে বিশালগড় থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে বাইক নিয়ে ফিরছিলেন সুজিত বিশ্বাস। তাঁর বাড়ি গোকুলনগর টিএসআর চৌমুহনী এলাকায়। তাঁর বাইকের নম্বর টিআর০৭সি৮৫৯৬। রাস্তারমাথা এলাকায় পৌঁছাতেই দ্রুতগতির কারণে বাইকটি সজোরে ইকো গাড়ির সঙ্গে ধাক্কা খায়।

ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন সুজিত বিশ্বাস। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে জিবিপি হাসপাতালে রেফার করেন।

এদিকে বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ইকো গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, সুজিত বিশ্বাস একটি দরিদ্র পরিবারের সদস্য। বাঁশ বিক্রি করে কোনো রকমে সংসার চালান তিনি। এই দুর্ঘটনার পর তাঁর পরিবারের সদস্যরা গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন।

Releated Posts

অভয়নগরে কাটা খাল সংস্কার ঘিরে উচ্ছেদ বিতর্ক, ক্ষোভে বাসিন্দা—বিক্ষোভে সামিল সিপিআই(এম)

আগরতলা, ২৫ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে ঘিরে উচ্ছেদ ইস্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খালের…

ByByReshmi Debnath Apr 25, 2026

তিনদিনের ত্রিপুরা সফরে এলেন কেন্দ্রীয় উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু

আগরতলা, ২৫ এপ্রিল: কেন্দ্রীয় সরকারের উত্তর পূর্ব উন্নয়ণ মন্ত্রক বা ডোনার এর সচিব শ্রী সঞ্জয় জাজু তিন দিনের…

ByByReshmi Debnath Apr 25, 2026

বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কংগ্রেসের আক্রমণ তীব্র

আগরতলা, ২৫ এপ্রিল: রাজ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি।…

ByByReshmi Debnath Apr 25, 2026

ধর্মনগরে রড চুরি মামলায় আরও ২ গ্রেফতার, পুলিশের উপর হামলার চেষ্টা অভিযুক্তদের

ধর্মনগর, ২৫ এপ্রিল : উত্তর ত্রিপুরার ধর্মনগরে আবাসিক বিদ্যালয়ের নির্মাণস্থল থেকে রড চুরির ঘটনায় তদন্তে নেমে আরও দুই…

ByByTaniya Chakraborty Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top