News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হোলির সন্ধ্যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ গেল কলেজ পড়ুয়া তরুণের, আহত আরও এক
Image

হোলির সন্ধ্যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ গেল কলেজ পড়ুয়া তরুণের, আহত আরও এক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৪ মার্চ: রঙের উৎসব হোলির আনন্দমুখর পরিবেশ মুহূর্তের মধ্যেই শোকের ছায়ায় ঢেকে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। হোলির সন্ধ্যায় উত্তম ভক্ত চৌমুনী এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক কলেজ পড়ুয়া তরুণ। মৃতের নাম প্রসেনজিৎ ঘোষ। গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গী অভিজিৎ দেবনাথ জানা গেছে প্রসেনজিৎ ঘোষ ও অভিজিৎ দেবনাথ উভয়েরই বাড়ি কোনাবন হরিহরদোলা এলাকায়।

হোলির সন্ধ্যায় তারা বাড়ি থেকে বের হন। সেই সময় উত্তম ভক্ত চৌমুনী এলাকায় তাদের গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে আশপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই দু’জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তৎপরতা দেখিয়ে দ্রুত দুজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা প্রসেনজিৎ ঘোষকে মৃত বলে ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহত অভিজিৎ দেবনাথের চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন প্রসেনজিৎ ঘোষ একজন কলেজ পড়ুয়া ছাত্র ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া এলাকাবাসীরাও এই ঘটনায় মর্মাহত। হোলির দিনে এমন হৃদয়বিদারক ঘটনা কেউ কল্পনাও করতে পারেননি। রঙের উৎসব মুহূর্তেই পরিণত হয়েছে কান্না ও শোকের দিনে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল  তার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি  ওই এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে যার ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ কোনাবন হরিহরদোলা এলাকা। এক তরুণ প্রাণের এমন অকাল ঝরে যাওয়ায় সর্বত্র নেমে এসেছে নীরবতা ও বেদনার ছায়া।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top