News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নারী দিবসকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের তোপ, কেন্দ্র–রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ
Image

নারী দিবসকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের তোপ, কেন্দ্র–রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ

আগরতলা, ৪ মার্চ: আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে। মঙ্গলবার জারি করা এক প্রেস বিবৃতিতে দলটি দাবি করেছে, নারী উন্নয়ন ও সুরক্ষার নামে সরকার প্রচারমুখী কর্মসূচি গ্রহণ করলেও বাস্তবে নারীদের সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত সংকট বেড়েছে।

বিবৃতিতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সরকার বিভিন্ন প্রতিশ্রুতি ও সাফল্যের কথা তুলে ধরবে, তবে তা নাকি বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাদের অভিযোগ, নারী ক্ষমতায়ন ও সুরক্ষার প্রকল্পগুলির বড় অংশই প্রচারনির্ভর, কিন্তু কর্মসংস্থান, আর্থিক স্বনির্ভরতা ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রত্যাশিত অগ্রগতি ঘটেনি।

দলের দাবি, নারী কর্মসংস্থান হ্রাস, মাইক্রোফাইন্যান্স ঋণের উচ্চ সুদের হার এবং গোল্ড লোন বৃদ্ধির মতো বিষয়গুলো বর্তমান আর্থিক অনিশ্চয়তার ইঙ্গিত বহন করছে। একইসঙ্গে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রদেশ কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার ও আরএসএসের আদর্শিক প্রভাব নারীর অধিকার ও মর্যাদার পরিপন্থী। কিছু আলোচিত অপরাধমূলক ঘটনার উল্লেখ করে তারা দাবি করেছে, এসব ক্ষেত্রে সরকারের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে।
বিবৃতির শেষে প্রদেশ কংগ্রেস আন্তর্জাতিক নারী দিবসকে শুধুমাত্র আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে না দেখে নারী নিরাপত্তা, মর্যাদা, সমতা ও স্থায়ী কর্মসংস্থানের দাবিতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

Releated Posts

শিক্ষা ও জাতীয় চেতনার মিলনক্ষেত্র, ফকিরমুড়ায় মা সৌন্দর্য চিন্ময়ী মন্দিরের শুভ উদ্বোধন মোহন ভাগবত হাত ধরে

আগরতলা, ২১ এপ্রিল: আধ্যাত্মিকতা ও সেবার এক অনন্য সমন্বয়ে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার অন্তর্গত ফকিরমুড়া গ্রাম এক…

ByByReshmi Debnath Apr 21, 2026

বিলোনিয়ায় মুহুরী নদীর বাঁধ পরিদর্শনে পূর্ত সচিব, বর্ষার আগেই কাজ শেষের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ এপ্রিল:বিলোনিয়া মহকুমার মুহুরী নদীর বাঁধের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের পূর্ত দপ্তরের সচিব কিরণ…

ByByTaniya Chakraborty Apr 21, 2026

কোনোভাবেই হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না, অতীতের সংস্কৃতি বন্ধ করা অত্যন্ত জরুরি : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ এপ্রিল: অতীতেও বিভিন্ন সরকারের আমলে নির্বাচনোত্তর হিংসার ঘটনা ঘটেছে। কিন্তু এ ধরনের সংস্কৃতি বন্ধ করা অত্যন্ত…

ByByTaniya Chakraborty Apr 21, 2026

মনুবনকুলে বিজেপি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ, উত্তেজনা এলাকায়

মনুবনকুলে বিজেপি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ, উত্তেজনা এলাকায় আগরতলা, ২১ এপ্রিল: সোমবার গভীর রাতে মনুবনকুলের নূতনবাজার এলাকায় অবস্থিত বিজেপির…

ByByReshmi Debnath Apr 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top