News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অটো চালকদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, সোনামুড়ায় সড়ক অবরোধ টমটম চালকদের
Image

অটো চালকদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, সোনামুড়ায় সড়ক অবরোধ টমটম চালকদের

সোনামুড়া, ৪ মার্চ: সোনামুড়া ব্রিজ চৌমুহনী সংলগ্ন সড়কে টমটম চালকদের সড়ক অবরোধকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অটো চালকদের দৌরাত্ম্যে প্রতিনিয়ত হয়রানির অভিযোগ তুলে সমস্যার সমাধানের দাবিতে এই অবরোধে শামিল হন ব্যাটারি চালিত টমটম চালকরা।

অবরোধকারীদের দাবি, সোনামুড়া শহর ও সংলগ্ন এলাকায় প্রায় ৪০০-রও বেশি টমটম চালক জীবিকা নির্বাহের জন্য এই পেশার উপর নির্ভরশীল। কিন্তু যাত্রী আনা-নেওয়ার সময় অটো চালকদের দ্বারা নিয়মিত হেনস্তা ও বাধার সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ তাদের। এই পরিস্থিতিতে নিজেদের জীবিকা রক্ষার্থে বাধ্য হয়েই সড়ক অবরোধের পথ বেছে নেন তাঁরা। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুড়া থানা-র পুলিশ। পাশাপাশি উপস্থিত হন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজান মিয়া। অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, আগামী দিনে উভয় পক্ষকে নিয়ে নগর পঞ্চায়েতে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।

এই আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করেন টমটম চালকরা। তবে তাঁদের হুঁশিয়ারি, আলোচনায় স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top