News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল ও ট্যাংকি থাকলেও জল নেই, দশরথবাড়ির বঙ্ক বাড়ি অঙ্গনওয়াড়িতে ভোগান্তি
Image

কল ও ট্যাংকি থাকলেও জল নেই, দশরথবাড়ির বঙ্ক বাড়ি অঙ্গনওয়াড়িতে ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ৪ মার্চ:  মেলাঘর থানাধীন দশরথবাড়ি এডিসি ভিলেজের মধুচরণপাড়ার বঙ্ক বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট চরম আকার নিয়েছে। স্কুল প্রাঙ্গণে কল ও জলের ট্যাংকি থাকলেও কার্যত জল না থাকায় প্রতিদিন চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে কর্তৃপক্ষ ও শিশুদের।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রটিতে একটি কল রয়েছে, তবে সেটি প্রায় এক বছরের বেশি সময় ধরে বিকল। অন্যদিকে, জলের একটি ট্যাংকি বসানো হলেও সেখানে এখনো জল সংযোগ দেওয়া হয়নি। ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার জন্য প্রয়োজনীয় জল সংগ্রহ করতে হেলপারকে পাশের বাড়ি থেকে জল এনে কাজ চালাতে হচ্ছে।
অভিযোগ, মাঝেমধ্যেই জলের অভাবে শিশুদের পুষ্টিকর খাবার রান্না বন্ধ রাখতে হয়। এতে পরিষেবা ব্যাহত হচ্ছে। বর্তমানে কেন্দ্রটিতে নিয়মিত শিক্ষিকাও নেই। চাকরিজীবন সমাপ্ত হওয়ার পর নতুন শিক্ষিকা নিয়োগ না হওয়ায় হেলপারের মাধ্যমেই কেন্দ্রটি কোনওরকমে পরিচালিত হচ্ছে।

হেলপার জানান, এলাকার ভৌগোলিক অবস্থান পাহাড়টিলা সংলগ্ন হওয়ায় আশপাশের বাড়িগুলিতেও জলের সংকট রয়েছে। তবুও অঙ্গনওয়াড়ির জন্য সেখান থেকেই জল সংগ্রহ করতে হচ্ছে। “কতদিন এভাবে অন্যের বাড়ি থেকে জল এনে পরিষেবা চালানো সম্ভব?”—প্রশ্ন তুলেছেন তিনি।

স্থানীয়দের দাবি, সরকার জল মিশন প্রকল্পের মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করলেও বঙ্ক বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখনো পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত সমস্যার স্থায়ী সমাধান করে শিশুদের জন্য প্রয়োজনীয় মৌলিক পরিষেবা নিশ্চিত করার দাবি উঠেছে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top