News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসির বর্তমান অবস্থা পরিণত করতে হলে বিজেপিকে পূর্ণ সমর্থন করতে হবে: মুখ্যমন্ত্রী
Image

এডিসির বর্তমান অবস্থা পরিণত করতে হলে বিজেপিকে পূর্ণ সমর্থন করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মার্চ:  জনজাতি অংশের মানুষের সার্বিক উন্নয়নই ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। আসন্ন এডিসি নির্বাচন ও ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিশাল ব্যবধান নিয়ে জয়ী হবে ভারতীয় জনতা পার্টি। আর এডিসিতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও বিজেপির প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে।

আজ এডিসির সদর কার্যালয় খুমুলুঙ বাজারে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

এদিন দুপুরে মুখ্যমন্ত্রীকে নিয়ে এক বিশাল শোভাযাত্রা খুমুলুঙের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। সেই শোভাযাত্রায় বিশাল অংশের কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, সামনেই এডিসি নির্বাচন। আর এডিসি নির্বাচনকে সামনে রেখে আজ এডিসির সদর কার্যালয় খুমুলুঙে এক বিশাল র‍্যালির আয়োজন করা হয়েছে। এই র‍্যালির নাম দেওয়া হয়েছে জনজাতি ক্ষমতায়ন ও ত্রিপুরার ক্ষমতায়ন। এই নাম থেকেই আপনারা বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস ও সবকা বিশ্বাস সকলের হওয়া প্রয়োজন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর তিনি জনজাতি অংশের মানুষের উন্নয়নের জন্য অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। আগামীদিনেও জনজাতিদের সত্যিকারের উন্নয়ন ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ করতে পারবে না। আমরা মনে প্রাণে সেই কাজ করে চলছি।

মুখ্যমন্ত্রী আরো বলেন, এডিসির যে বর্তমান অবস্থা সেই অবস্থা থেকে পরিবর্তন করতে চাইলে ভারতীয় জনতা পার্টিকে পূর্ণ সমর্থন করতে হবে। আর আমি নিশ্চিত জনজাতিরা এখন ভারতীয় জনতা পার্টিকে বুঝতে পারছেন এবং বিশ্বাস করছেন। এতদিন ধরে কুম্ভিরাশ্রু আমরা দেখেছি। এখন জনজাতিদের প্রকৃত উন্নয়নের কাজটা করছে ভারতীয় জনতা পার্টি। বর্তমানে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন জানাচ্ছেন মানুষ। সেভাবে ত্রিপুরাতেও আগামী এডিসি ও ভিলেজ নির্বাচনে বিরাট জয় হবে ভারতীয় জনতা পার্টির। আর অবশ্যই এডিসিতে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হবে।

এদিন এই সাংগঠনিক কার্যক্রমে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মন্ডল নেতৃত্ব সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top