News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আড়ালিয়ায় এক বাড়িতে দুষ্কৃতকারীদের হামলা, প্রতিবাদে পুলিশ সুপারের নিকট হিন্দু সমাজের ডেপুটেশন ও বিক্ষোভ
Image

আড়ালিয়ায় এক বাড়িতে দুষ্কৃতকারীদের হামলা, প্রতিবাদে পুলিশ সুপারের নিকট হিন্দু সমাজের ডেপুটেশন ও বিক্ষোভ

আগরতলা, ১৬ জানুয়ারি : রাতের আঁধারে আড়ালিয়া এলাকায় এক বাড়িতে দুষ্কৃতীদের হামলার ঘটনার প্রতিবাদে আজ হিন্দু সমাজের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে পুলিশ সুপারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে হিন্দু সমাজ।

বিক্ষোভ চলাকালীন অংশগ্রহণকারীরা ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে হিন্দু সমাজের একটি প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের নিকট একটি লিখিত ডেপুটেশন জমা দেয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৬ জানুয়ারি আড়ালিয়া লোকনাথ এলাকায় মাধবী শর্মা নামে একটি হিন্দু পরিবারের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। তার বাড়িঘর ও মন্দির ভাঙচুর করে। দুষ্কৃতকারীদের হাতে পরিবারের সদস্যরা আহত হয়েছেন। ওই ঘটনায় গোটা আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে তারা জানান।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। কিন্তু ১০দিন অতিক্রম হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ দৃষ্কৃতিকারীদের গ্রেফতার করে নি। ওই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে হিন্দু সমাজ। অবিলম্বে পুলিশি হস্তক্ষেপ ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবি তোলা হয়।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top