News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছুটিতে বাড়ি এসে ভয়াবহ দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় হাপানিয়া হাসপাতালে টিএসআর জওয়ান
Image

ছুটিতে বাড়ি এসে ভয়াবহ দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় হাপানিয়া হাসপাতালে টিএসআর জওয়ান

আগরতলা, ১৪ জানুয়ারি: ছুটিতে বাড়ি এসে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক টিএসআর জওয়ান। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হাপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। আহত জওয়ানের নাম জসিম উদ্দিন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, ছুটিতে বাড়িতে ফিরেছেন গতকাল রাতেই। আজ সকালে মায়ের সঙ্গে রাবার বাগানে কাজ করতে যান। সেই সময় হঠাৎ একটি শুকনো ডাল ভেঙে তার মাথায় ও ঘাড়ে ভেঙে পড়ে যায়। এতে তিনি গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার পর পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জসিম উদ্দিন।

Releated Posts

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রিপুরার পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক দাবি তুললেন সাংসদ বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার পর্যটন অবকাঠামোর উন্নয়ন, ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পর্যটনের প্রসারে একাধিক গুরুত্বপূর্ণ…

ByByReshmi Debnath Jul 23, 2026

নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত

আগরতলা, ২৩ জুলাই: নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি, এই…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ধলাই জেলার উন্নয়নের রূপরেখা নির্ধারণে প্রথম প্রশাসনিক বৈঠকে অভিভাবক মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৩ জুলাই: ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের কৃষি…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

প্রশ্নপত্র ফাঁসের মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুলাই: প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্র সরকারের ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 23, 2026
Scroll to Top