News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের আক্রান্ত সাংবাদিক, নিন্দা জানালো প্রেস ক্লাব
Image

ফের আক্রান্ত সাংবাদিক, নিন্দা জানালো প্রেস ক্লাব

আগরতলা, ১৪ জানুয়ারি: ফের আক্রান্ত সাংবাদিক। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় বড়দোয়ালী চৌধুরীমিল এলাকায় আক্রান্ত হলেন আগরতলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মৃনাল দেবনাথ। গত ১৩ জানুয়ারি মঙ্গলবার রাত প্রায় এগারোটা নাগাদ দৈনিক সংবাদ পত্রিকার কাজ শেষ করে বাড়িতে ফিরে যাওয়ার সময় চারজন দুর্বৃত্ত তার ওপর প্রাণঘাতি আক্রমণ চালিয়েছে বলে জানা গেছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় আক্রান্ত হওয়ার পর স্থানীয় এডিনগর থানার ওসিকে একাধিক বার ফোন করলেও তিনি কোন ধরনের সাড়া দেননি। পুলিশের ভূমিকা সন্তোষজনক ছিলনা, ফলে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিয়েছেন আক্রান্ত সাংবাদিক। দুর্বৃত্তরা মৃনাল দেবনাথকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ও তার উপর প্রাণঘাতী হামলা চালায়।

যদিও সে কোনোভাবে প্রাণে রক্ষা পায় ও সহকর্মীদের সাহায্য নিয়ে আইজিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায়। এই আক্রমণের নিন্দা জানিয়েছে আগরতলা প্রেসক্লাব। পুলিশের এই নিষ্ক্রিয় ভূমিকার কড়া সমালোচনা করছে এবং উদ্বেগের সঙ্গে এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার দৃষ্টিতেও গোটা বিষয়টি নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে আগরতলা প্রেসক্লাব দোষীদের অতিদ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির পদক্ষেপ গ্রহণ করার জন্য।

Releated Posts

ফেরা রথযাত্রায় রাজ্যপালের আগমন, ধর্মনগরে নিরাপত্তা ও প্রস্তুতিতে জোর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুলাই: শুক্রবারের ফেরা রথযাত্রাকে কেন্দ্র করে ধর্মনগরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।…

ByByReshmi Debnath Jul 23, 2026

চিকিৎসকদের গাফিলতির অভিযোগে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও আইনজীবীদের

কৈলাসহর, ২৩ জুলাই: ঊনকোটি জেলা আদালতের আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন জেলার…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

জরাজীর্ণ মাটির ঘরে দিন কাটছে মালতী দেববর্মার, মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার অভিযোগ

আগরতলা, ২৩ জুলাই: জরাজীর্ণ মাটির কুঁড়েঘরেই দিন কাটছে মান্দাই ব্লকের ধনইপাড়া এলাকার বাসিন্দা মালতী দেববর্মা ও তাঁর পরিবারের।…

ByByReshmi Debnath Jul 23, 2026

তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক, এক দিবসীয় সফরে খোয়াই জেলা সভাপতি

তেলিয়ামুড়া, ২৩ জুলাই: ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নির্দেশক্রমে এক দিবসীয় প্রবাস কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়া বিধানসভা…

ByByReshmi Debnath Jul 23, 2026
Scroll to Top