News Flash

  • Home
  • দিনের খবর
  • নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ভোটার তালিকায় নাম থাকবে না, জানাল কমিশন
Image

নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ভোটার তালিকায় নাম থাকবে না, জানাল কমিশন

নয়া দিল্লি, ১৪ জানুয়ারি : নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হবে না বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে বাংলার এসআইআর সংক্রান্ত মামলার শুনানি চলাকালে এই অবস্থান স্পষ্ট করেন। তবে, কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তার কারণে ইআরও (এলেক্টোরাল রোল অফিসার) যদি কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় না রাখেন, তা হলেও ওই ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়া বা ডিপোর্ট করার অধিকার কমিশনের নেই।
বিচারপতি জয়মাল্য বাগচী, এসআইআর প্রক্রিয়ার বিষয়ে মন্তব্য করে কমিশনের আইনজীবীর কাছে জানতে চান, “কেন্দ্রীয় সরকার যদি কোনো ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ না করে, তবে সেই ব্যক্তি কি ভোটাধিকার হারাবেন?”
এ উত্তরে কমিশনের আইনজীবী জানান, এসআইআর প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো নাগরিক নয় এমন ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। তবে নাগরিকত্বের চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের হাতে।
এদিকে, তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন। তাঁদের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি জানান, কমিশনের তথ্যগত অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রিপেন্সি) তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদরা।
এছাড়া, এসআইআর প্রক্রিয়া সম্পর্কে কমিশন যে সব নির্দেশনা দিচ্ছে, সেগুলি সমাজমাধ্যমের মাধ্যমে পাঠানো হচ্ছে বলে আদালতকে জানান কপিল সিব্বল। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসআইআর সংক্রান্ত কাজের নির্দেশ বিএলও-দের পাঠানো হচ্ছে।
আগামী ১৫ জানুয়ারি ফের এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতির আদালতে।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top