News Flash

  • Home
  • দেশ
  • ভারতের অতীত ইতিহাসের ‘প্রতিশোধ’ নিতে হবে, যুবকদের জন্য বার্তা দিলেন অজিত ডোভাল
Image

ভারতের অতীত ইতিহাসের ‘প্রতিশোধ’ নিতে হবে, যুবকদের জন্য বার্তা দিলেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ১১ জানুয়ারি: স্বাধীনতার জন্য ভারতকে অনেক মূল্য দিতে হয়েছে, এবং সেই অতীত ইতিহাসের ‘প্রতিশোধ’ নিতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। শনিবার, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘বিকশিত ভারত ইয়ং লিডার্‌স ডায়লগ’ অনুষ্ঠানে তিন হাজারেরও বেশি তরুণের উপস্থিতিতে তিনি এই মন্তব্য করেন।

ডোভাল বলেন, “আজকের স্বাধীন ভারত অতীতে এমনটা ছিল না। আপনি ভাগ্যবান, কারণ আপনারা স্বাধীন ভারতে জন্মেছেন। আমি ঔপনিবেশিক ভারতে জন্মেছিলাম। আমাদের পূর্বপুরুষেরা স্বাধীনতার জন্য অক্লান্তভাবে লড়াই করেছেন, অনেক অপমান সহ্য করেছেন। তাঁদের অনেককে ফাঁসিতে ঝোলানো হয়েছে, গ্রাম ও সভ্যতা ধ্বংস করা হয়েছে, আমাদের মন্দিরগুলো লুট করা হয়েছে। আমরা সেসব সহ্য করতে বাধ্য হয়েছিলাম।”

ডোভাল আরো বলেন, “ভারতের অতীতের লাঞ্ছনার ইতিহাসের বদলা নিতে হবে। দেশকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে, যেখানে কেবল সীমান্ত নিরাপত্তা নয়, বরং অর্থনীতি, সামাজিক উন্নয়নসহ সকল ক্ষেত্রে ভারত আবার মহান হয়ে উঠবে।”

তিনি বলেন, “আমরা একসময় অত্যন্ত প্রগতিশীল জাতি ছিলাম। আমরা কখনও অন্য সভ্যতাকে আক্রমণ করিনি বা তাদের মন্দিরে আক্রমণ করিনি। কিন্তু আমরা নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন ছিলাম না, যার ফলস্বরূপ ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে। আমরা কি সেই শিক্ষা গ্রহণ করেছি?”

ডোভাল আরও বলেন, “প্রতিশোধ কখনওই ভালো নয়, তবে কখনও কখনও এটি একটি বিশাল শক্তি হতে পারে। আমাদের ইতিহাসের প্রতিশোধ নিতে হবে।”

তিনি যুব সম্প্রদায়কে ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে দেশের পুনর্গঠন, মূল্যবোধ, অধিকার ও বিশ্বাসের ভিত্তিতে একটি শক্তিশালী এবং মহান ভারত গড়ে তোলার আহ্বান জানান।

Releated Posts

নিট আন্দোলন: আটক ছাত্রদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি মহারাষ্ট্র কংগ্রেসের

মুম্বই, ২৩ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলা ছাত্র আন্দোলনের জেরে মহারাষ্ট্রজুড়ে পুলিশের বিরুদ্ধে বেআইনি আটক,…

ByByNews Desk Jul 23, 2026

দিল্লির যানজট কমাতে ১.০৪ লক্ষ কোটি টাকার সড়ক প্রকল্প, লোকসভায় জানালেন নিতিন গডকরি

নয়াদিল্লি, ২৩ জুলাই: রাজধানী দিল্লির ক্রমবর্ধমান যানজট নিরসনে ২,১০৫ কিলোমিটার দৈর্ঘ্যের বিভিন্ন সড়ক প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র সরকার।…

ByByNews Desk Jul 23, 2026

দেশে ১৫.১০ কোটি মানুষ মদ্যপানে আসক্ত, ২.৯০ কোটি গাঁজা সেবন করেন: কেন্দ্র

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): দেশে ১৮ থেকে ৭৫ বছর বয়সি প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ১৫.১০ কোটি মানুষ মদ্যপানে আসক্ত,…

ByByNews Desk Jul 23, 2026

বিহার বিধানসভায় ছাত্রদের উপর লাঠিচার্জ ইস্যুতে তুমুল বিক্ষোভ, আলোচনার দাবিতে সরব বিরোধীরা

পাটনা, ২৩ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিহার বিধানসভার…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top