News Flash

  • Home
  • দিনের খবর
  • জাল সরকারি চাকরি কেলেঙ্কারি: দেশজুড়ে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Image

জাল সরকারি চাকরি কেলেঙ্কারি: দেশজুড়ে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

নয়াদিল্লি, ৮ জানুয়ারি: ভারতীয় রেলওয়ে সহ বিভিন্ন সরকারি সংস্থা ও দপ্তরের নামে জাল সরকারি চাকরি কেলেঙ্কারি চালানোর অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেকটোরেট দেশব্যাপী অভিযান চালাচ্ছে। ইডি জানিয়েছে, প্রাথমিকভাবে এই কেলেঙ্কারিটি ভারতীয় রেলওয়ে নামে চিহ্নিত হয়েছিল, তবে তদন্তের পর জানা গেছে যে এটি ৪০টিরও বেশি সরকারি সংস্থা ও দপ্তরের সাথে সম্পর্কিত, যার মধ্যে বন, আরআরবি, ভারতীয় পোস্ট, আয়কর, হাইকোর্ট, পিডব্লিউডি, বিহার সরকার, ডিডিএ, রাজস্থান সচিবালয়সহ অন্যান্য সংস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বর্তমানে ছয়টি রাজ্যের ১৩টি শহরের ১৫টি স্থানে তল্লাশি চালাচ্ছে। অভিযুক্ত স্থানগুলির মধ্যে বিহারের মুজফফরপুর ও মটিহারি, পশ্চিমবঙ্গের কলকাতা, কেরলের এরনাকুলাম, পাণ্ডালাম, আদূর ও কোদূর, তামিলনাড়ুর চেন্নাই, গুজরাতের রাজকোট এবং উত্তরপ্রদেশের গোরখপুর, আল্লাহাবাদ ও লখনউ অন্তর্ভুক্ত রয়েছে।

ইডি জানিয়েছে, এই প্রতারক চক্রটি সরকারি অফিসিয়াল ডোমেইন সত্ত্বা ধারণ করে জাল ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেছিল, যার মাধ্যমে তারা ভুয়া যোগদান পত্র পাঠিয়েছিল। তদন্তকারীরা আরও জানিয়েছেন, গ্যাংটি নিজেদের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য কিছু ভুক্তভোগীকে রেলওয়ে পুলিশ, টিকিট চেকার, এবং টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে নিয়োগ দিয়ে, প্রথম ২-৩ মাসের জন্য মাইনের অগ্রীম পরিশোধও করেছিল।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলেছে, তারা এই চক্রের বিরুদ্ধে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সমস্ত জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

Releated Posts

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top