News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিওয়াইএফআই–টিওয়াইএফআই-এর উদ্যোগে রাজ্যব্যাপী ‘প্রজন্ম বাঁচাও’ কর্মসূচি, গণঅবস্থানসহ একাধিক কর্মসূচির ডাক
Image

ডিওয়াইএফআই–টিওয়াইএফআই-এর উদ্যোগে রাজ্যব্যাপী ‘প্রজন্ম বাঁচাও’ কর্মসূচি, গণঅবস্থানসহ একাধিক কর্মসূচির ডাক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি: ডিওয়াইএফআই ও টিওয়াইএফআই-এর উদ্যোগে রাজ্যজুড়ে ‘প্রজন্ম বাঁচাও’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। এরই অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে গণঅবস্থানসহ একাধিক আন্দোলনমূলক কর্মসূচি সংগঠিত করা হবে। পাঁচ দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
রাজ্যব্যাপী কর্মসূচির রূপরেখা তুলে ধরতে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, টিওয়াইএফআই-এর সভাপতি কৌশিক রায় দেববর্মা এবং নেতা শান্তনু দেব।

সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন রাজ্যে চরম অরাজকতা বিরাজ করছে। কর্মসংস্থানের অভাব, নেশা ও দুর্নীতি গোটা রাজ্যকে গ্রাস করেছে। মাফিয়া ও রাজনৈতিক সন্ত্রাসের কারণে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে। সুশাসনের নামে রাজ্যে ‘জঙ্গলরাজ’ কায়েম হয়েছে বলে তারা অভিযোগ তোলেন। এই পরিস্থিতির প্রতিবাদেই ‘প্রজন্ম বাঁচাও’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
তারা জানান, আগামী ৮ জানুয়ারি কুমারঘাটে প্রথম কর্মসূচি সংগঠিত হবে। সেখানে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। পাশাপাশি আগরতলাতেও কর্মসূচি অনুষ্ঠিত হবে, যেখানে সর্বভারতীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন।

এদিন বিজেপি সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে বলা হয়, পূর্বে চাকরি বাতিল করা হয়েছে এবং টিআরবিটিকে বিজেপির শাখা সংগঠন হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাজ্যে প্রায় ৫০ হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণ করা হচ্ছে না। বেকার যুবকের সংখ্যা ক্রমশ বাড়ছে, একদিকে শূন্যপদ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বহু পদ অবলুপ্ত করা হচ্ছে। পাশাপাশি রাজ্যে বিপুল পরিমাণে নেশা প্রবেশ করছে বলেও অভিযোগ করেন ডিওয়াইএফআই ও টিওয়াইএফআই নেতৃত্ব।
এই পরিস্থিতির বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃবৃন্দ।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top