News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ, উপস্থিত মেয়র
Image

পুর নিগমের ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ, উপস্থিত মেয়র

আগরতলা, ৬ জানুয়ারি: আগরতলা পুর নিগম-এ বিজেপি-র চার বছর পূর্তি উপলক্ষে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজ পুর নিগমের ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, চার বছর আগে পুর নিগম এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছিলেন বর্তমান পুর পরিষদ। সেই চার বছরের কাজের বর্ষপূর্তি উপলক্ষে পুর নিগমের বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছে।

মেয়র আরও বলেন, আগামী দিনেও পুর নিগম এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে পুর নিগমের সমস্ত কাউন্সিলর ও জনপ্রতিনিধিরা একসঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার অঙ্গীকারও ব্যক্ত করেন

Releated Posts

গ্রামীণ পানীয় জল পরিষেবা আরও শক্তিশালী করতে রাজ্যের নতুন  অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশন-এর আওতায় গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি, নিরবচ্ছিন্ন ও আরও…

ByByReshmi Debnath Aug 7, 2026

মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে মামলায় কৈলাসহর আদালতের নির্দেশ, বিচারকের সিদ্ধান্তকে স্বাগত কংগ্রেসের

কৈলাসহর, ৭ আগস্ট: মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় কৈলাসহর প্রথম শ্রেণির আদালতের সাম্প্রতিক নির্দেশকে স্বাগত জানিয়ে…

ByByReshmi Debnath Aug 7, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top