News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতনের প্রতিবাদে রাগনা সীমান্ত বন্ধের দাবিতে বিএসএফকে স্মারকলিপি ভিএইচপির
Image

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতনের প্রতিবাদে রাগনা সীমান্ত বন্ধের দাবিতে বিএসএফকে স্মারকলিপি ভিএইচপির

আগরতলা, ৬ জানুয়ারি : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে রাগনা সীমান্ত অবিলম্বে বন্ধের দাবিতে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে স্মারকলিপি জমা দিল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), উত্তর ত্রিপুরা জেলা কমিটি। রাগনা সীমান্তের বিএসএফ কমান্ড্যান্টের উদ্দেশে এই লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে ভিএইচপি নেতৃত্ব অভিযোগ করেন, প্রতিবেশী দেশ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিকভাবে নির্যাতন, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের বাণিজ্য ও যোগাযোগ অবিলম্বে বন্ধ করা প্রয়োজন বলে তারা দাবি জানান।

ভিএইচপি’র মতে, অর্থনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় মর্যাদা রক্ষা এবং সংখ্যালঘুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, স্মারকলিপিতে বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের স্বাক্ষর রয়েছে।

Releated Posts

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026

উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের স্বার্থে এক্সটার্নালি এইডেড প্রজেক্টস এর ঋণসীমা প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ,১৯ জুন: আজ শিলংয়ে অনুষ্ঠিত “ লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্যা নর্থ ইস্ট স্টেট” শীর্ষক সেমিনারে,…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিদ্রোহী ২০ সাংসদের অযোগ্যতা চেয়ে স্পিকারের দ্বারস্থ তৃণমূল, দলত্যাগ-বিরোধী আইনের আওতায় আবেদন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৯ জুন: বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই আরও তীব্র করে লোকসভায় দলত্যাগ-বিরোধী আইনের আওতায় দলের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কৃষক, যুব ও মহিলাদের ক্ষমতায়নেই ভারতের উন্নয়ন: কৃষি মন্ত্রী

আগরতলা, ২০ জুন: কেন্দ্র ও রাজ্য সরকারের বর্তমান প্রশাসন কৃষক, দরিদ্র, যুবসমাজ ও মহিলাদের উন্নয়নে কাজ করছে, যাতে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top