News Flash

  • Home
  • দেশ
  • বছরের শুরুতেই মালদহে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, আহত আরও ২ জন
Image

বছরের শুরুতেই মালদহে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, আহত আরও ২ জন

মালদহ, ৬ জানুয়ারি: ফের মালদহে গুলি চলল। গত বছরের জানুয়ারিতে মালদহে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতা দুলাল সরকারের। এবার, সেই জানুয়ারি মাসেই তৃণমূল কর্মী জামালুদ্দিন শেখ গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকালে কালিয়াচক থানার কাশিমনগর নিচুপাড়ায় এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় জামালুদ্দিন শেখকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, তাঁদের বিরুদ্ধে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে।

গত বছরের ২ জানুয়ারি মালদহে প্রকাশ্যে গুলি চলেছিল, যার ফলে দুলাল সরকারের মৃত্যুর ঘটনা ঘটে। এবারে নতুন বছরের শুরুতেই মালদহের কালিয়াচক থানা এলাকায় তৃণমূল কর্মীর গুলি তৃণমূল কর্মীকেই। গুলিবিদ্ধ জামালুদ্দিন শেখের ছেলে সামিম শেখ এবং ভাইপো সাদ্দাম শেখকেও গুরুতর আঘাত করা হয় বলে অভিযোগ। তাঁদেরকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে বাবর আলি এবং তাঁর ছেলে হেদায়েত, যারা তৃণমূলের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শীতের মরসুমে জেলা জুড়ে ক্রিকেট খেলা চলছে এবং সেই খেলাকে কেন্দ্র করেই গণ্ডগোল বাঁধে। সোমবার ওই ক্রিকেট খেলা নিয়ে সালিশি সভা বসেছিল, যেখানে বিবাদ বাধে এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। এই বিবাদের পরিণতি হিসাবে মঙ্গলবার গুলি চলেছে বলে মনে করা হচ্ছে।

জামালুদ্দিন শেখ এলাকার জলের বোতল বিক্রি করতেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরোনোর সময়ই ওই বিবাদের জেরে তাঁকে গুলি করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং তদন্ত চলছে। তবে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এদিকে, এই ঘটনার পর এলাকার তৃণমূল নেতাদের কেউ মুখ খোলেনি। জামালুদ্দিন শেখের পরিবারের সদস্যরা ক্যামেরার সামনে এসে কিছু বলতে চাননি। এলাকার মধ্যে আতঙ্কের ছায়া বিরাজ করছে।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top