News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্য সরকারের নির্দেশ উপেক্ষা করে খোলা স্কুল, তীব্র শীতে সমস্যায় পড়ুয়ারা
Image

রাজ্য সরকারের নির্দেশ উপেক্ষা করে খোলা স্কুল, তীব্র শীতে সমস্যায় পড়ুয়ারা

আগরতলা, ৬ জানুয়ারি: প্রবল শৈত্যপ্রবাহের কারণে রাজ্য সরকার আজ থেকে সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করলেও সেই নির্দেশ মানা হয়নি যোগেন্দ্রনগরের বনবীথি বিদ্যানিকেতন কর্তৃপক্ষের তরফে। কনকনে ঠান্ডার মধ্যেই মঙ্গলবার সকালে বিদ্যালয়ে উপস্থিত হতে দেখা যায় কচিকাঁচাদের।

ঘটনাটি আগরতলার যোগেন্দ্রনগর এলাকার বনকুমারী সংলগ্ন বনবীথি বিদ্যানিকেতনের। রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও স্কুল খোলা রাখায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। শীতের তীব্রতায় সাধারণ মানুষ যখন নাজেহাল, তখন ছোট ছোট পড়ুয়াদের সকাল সকাল স্কুলে আসতে বাধ্য করায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও।

এদিকে, এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে নজর রয়েছে সকলের। রাজ্য সরকারের নির্দেশ অমান্য করার অভিযোগে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়েও চলছে জল্পনা।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top