News Flash

  • Home
  • দেশ
  • পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম লখিমপুর খেরির কুখ্যাত গ্যাংস্টার তালিব
Image

পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম লখিমপুর খেরির কুখ্যাত গ্যাংস্টার তালিব

সুলতানপুর, ৬ জানুয়ারি : উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে দুই কিশোরীকে গণধর্ষণে অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার তালিব ওরফে আজম খান পুলিশের সঙ্গে এক এনকাউন্টারে নিহত হয়েছেন। সোমবার রাতে লখিমপুর খেরির দিয়ারা সেতুর কাছে লাম্ভুয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশের দাবি, ধৃতের দুই সঙ্গী সলমন ও মুখতার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ সূত্রে খবর, লখিমপুর খেরির দুই কিশোরীকে গণধর্ষণের ঘটনার পর থেকেই তালিব ও তার সঙ্গীদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল প্রশাসন। সোমবার গোপন সূত্রে খবর আসে যে, দিয়ারা সেতুর কাছে একটি এলাকায় আত্মগোপন করে আছে তালিব ও তার দুই সহযোগী। সেই খবরের ভিত্তিতেই পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়েই অপরাধীরা গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশও। দীর্ঘক্ষণ দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। গুলিতে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তালিব। তবে অন্ধকারের সুযোগ নিয়ে তার দুই সঙ্গী সলমন এবং মুখতার চম্পট দেয়।

পুলিশ সুপার কুঁয়ার অনুপম সিংহ জানিয়েছেন, মৃত তালিবের বিরুদ্ধে গণধর্ষণ, গোহত্যা, ডাকাতি এবং গাড়ি চুরির মতো প্রায় ১৭টি অপরাধের মামলা দায়ের ছিল। লখিমপুর খেরি এবং সুলতানপুর— এই দুই জেলাতেই তালিব ও তার গ্যাংয়ের চরম ত্রাস ছিল। সরকার তার মাথার দাম ঘোষণা করেছিল ১ লক্ষ টাকা।

গুলিবিদ্ধ তালিবকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী লাম্ভুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সুলতানপুর সরকারি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বর্তমানে পলাতক সলমন ও মুখতারের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top