News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আশ্রম চৌমুহনীতে ‘চায়ে পে চর্চা’-য় শামিল রাজ্য বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য
Image

আশ্রম চৌমুহনীতে ‘চায়ে পে চর্চা’-য় শামিল রাজ্য বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি: শীতের মরসুমে রাজ্যের আবহাওয়া ক্রমশ ঠান্ডা হয়ে উঠছে। শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে চায়ের দোকানগুলিতেও বাড়ছে মানুষের ভিড়। সেই সময়োপযোগী মুহূর্তকে কাজে লাগিয়ে রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য বনমালীপুর বিধানসভা কেন্দ্রের আশ্রম চৌমুহনী এলাকায় ‘চায়ে পে চর্চা’-য় অংশ নিলেন।

এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুখময় সাহা, মণ্ডল সভাপতি অরিন্দম ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। চায়ের দোকানে বসেই রাজিব ভট্টাচার্য এলাকার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে খোলামেলা পরিবেশে মতবিনিময় করেন এবং তাঁদের নানা সমস্যা ও অভাব-অভিযোগের কথা শোনেন।

চায়ে পে চর্চার সময় রাজ্য বিজেপি সভাপতি বলেন, বনমালীপুর বিধানসভা এলাকায় সরকারি চাকরি নিয়ে তেমন কোনও চাপ নেই। তবে এলাকাবাসীর সাধারণ ও ন্যায্য কিছু দাবি রয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা মানুষ দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন।

এদিন রাজিব ভট্টাচার্য আশ্বস্ত করে বলেন, এলাকার এইসব সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের দৈনন্দিন চাহিদা পূরণে সরকার সর্বদা আন্তরিক এবং অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ করা হবে বলেও তিনি জানান। এই ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা ও উৎসাহ লক্ষ্য করা যায়।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top