News Flash

  • Home
  • ত্রিপুরা
  • করবুকে রাস্তার বেহাল দশা ও সিএনজি পরিষেবা বন্ধের প্রতিবাদে অটো চালকদের রাস্তা অবরোধ
Image

করবুকে রাস্তার বেহাল দশা ও সিএনজি পরিষেবা বন্ধের প্রতিবাদে অটো চালকদের রাস্তা অবরোধ

আগরতলা, ৫ জানুয়ারি : করবুক ব্লকের আনন্দবাজার থেকে করবুক হাসপাতাল পর্যন্ত প্রধান সড়কের বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। পাশাপাশি করবুক সিএনজি স্টেশনে দীর্ঘ এক মাস ধরে পরিষেবা বন্ধ থাকার প্রতিবাদে সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়ায়। সকাল প্রায় ৯টা নাগাদ করবুক আশ্রম স্কুলের সামনে রাস্তা অবরোধে বসেন অটো চালকরা।

অটো চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় যান চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। পাশাপাশি সিএনজি স্টেশন বন্ধ থাকায় অটো চালকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে, যার প্রভাব পড়ছে তাদের রুজি-রোজগারের উপরও। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান করবুক মহকুমার ডিসিএম অনুরাগ দেববর্মা। তিনি অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অটো চালকরা সাময়িকভাবে রাস্তা অবরোধ প্রত্যাহার করেন।

তবে অটো চালকরা স্পষ্টভাবে জানিয়েছেন, দ্রুত তাদের দাবি পূরণ না হলে আগামী ১২ জানুয়ারি থেকে আরও বড় ধরনের আন্দোলনে নামবেন তারা। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top