News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় পুলিশের সাফল্য, পাঁচশো গাঁজা গাছ ধ্বংস
Image

তেলিয়ামুড়ায় পুলিশের সাফল্য, পাঁচশো গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ৫ জানুয়ারি : সারারাজ্য জুড়ে অবৈধ গাঁজা চাষের রমরমা ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। একের পর এক অভিযান চালিয়েও পুরোপুরি লাগাম টানা যাচ্ছে না এই বেআইনি কার্যকলাপে।

আজ তেলিয়ামুড়া থানার পুলিশের তরফে গোপন সূত্রে খবর পেয়ে লেম্বুছড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তিনটি পৃথক প্লটে অবৈধভাবে চাষ করা প্রায় পাঁচশো গাঁজা গাছ চিহ্নিত করে তা ধ্বংস করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে গাঁজা চাষ চলছিল। বিষয়টি নজরে আসার পরই পরিকল্পিতভাবে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top