News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দক্ষিণ জেলায় সেন্টার অফ এক্সিলেন্স, ভেজিটেবলস কেন্দ্র পরিদর্শনে কৃষিমন্ত্রী
Image

দক্ষিণ জেলায় সেন্টার অফ এক্সিলেন্স, ভেজিটেবলস কেন্দ্র পরিদর্শনে কৃষিমন্ত্রী

আগরতলা, ৫ জানুয়ারি: আজ দক্ষিণ জেলার বীরচন্দ্র মনু এলাকায় অবস্থিত সেন্টার অফ এক্সিলেন্স, ভেজিটেবলস কেন্দ্রটি পরিদর্শন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। পরিদর্শনকালে তিনি গোটা কেন্দ্রটি ঘুরে দেখেন এবং এর কার্যক্রম ও পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

এই উপলক্ষে মন্ত্রী জানান, সারা দেশে মোট ৬০টি সেন্টার অফ এক্সিলেন্স রয়েছে। তার মধ্যে ত্রিপুরা রাজ্যে রয়েছে দুটি কেন্দ্র—একটি সিপাহীজলা জেলার জুমেরঢেপা এলাকায় এবং অন্যটি দক্ষিণ জেলার বীরচন্দ্র মনুতে।

মন্ত্রী আরও জানান, এই কেন্দ্রে ইজরায়েল ও ভারতের আধুনিক কৃষি প্রযুক্তির সমন্বয়ে সারা বছর ধরে বিভিন্ন প্রজাতির উন্নতমানের সবজি চারা উৎপাদন করা হয়। পাশাপাশি এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে সবজি চাষও করা হচ্ছে। বিশেষত, মাটি ছাড়াই চারা উৎপাদনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা কৃষি ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সাফল্য বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, সেন্টার অফ এক্সিলেন্স, ভেজিটেবলস রাজ্যের সবজি চাষ ও সামগ্রিক কৃষি উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস। এই ধরনের আধুনিক কৃষি উদ্যোগ রাজ্যের কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তুলবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top