News Flash

Image

গুলিকাণ্ডে গ্রেফতার যুবক, উদ্ধার পিস্তল

আগরতলা, ৫ জানুয়ারি: গত ৩ জানুয়ারি রাতে রাধাপুর থানা এলাকার খুমূলুঙ গ্রামে গুলিকাণ্ডের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় গুলিবিদ্ধ হন দিপালী দেববর্মা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি রাধাপুর থানা এলাকার খুমূলুঙ-এর একটি বাড়িতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন এক মহিলা। ঘটনার পরই তদন্তে নেমে দিপালীর ভাই সারেন্দ্র দেববর্মাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। এরপর প্রাথমিক তদন্তের ভিত্তিতে সারেন্দ্র দেববর্মাকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই গুলিকাণ্ড এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top