News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গাড়ি, চালক আশঙ্কাজনক
Image

নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গাড়ি, চালক আশঙ্কাজনক

আগরতলা, ৫ জানুয়ারি: আগরতলা থেকে আসাম যাওয়ার পথে ধলাই জেলার অন্তর্গত মনুঘাট ইকো পার্কের সামনে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়ির চালক গুরুতরভাবে আহত হন।

প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত চালককে উদ্ধার করেন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মনু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধারের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top