News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শহরের প্রাণকেন্দ্র কৃষ্ণনগর থেকে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
Image

শহরের প্রাণকেন্দ্র কৃষ্ণনগর থেকে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

আগরতলা, ৫ জানুয়ারি: শহরের প্রাণকেন্দ্র কৃষ্ণনগর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম বাবুল মিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, তার বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জ এলাকায়।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সেই অভিযানের সময় বাংলাদেশি সন্দেহে এক যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সময় ধৃত ব্যক্তি স্বীকার করে যে, সে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত বাবুল মিয়া কী উদ্দেশ্যে ভারতে এসেছে এবং কোন সীমান্ত এলাকা ব্যবহার করে সে ভারতে প্রবেশ করেছে—এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে তাকে জোরদার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তার সঙ্গে কোনও দালালচক্র যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আইনি প্রক্রিয়া অনুসারে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

রাজ্য সরকার আগরতলা শহরকে অত্যাধুনিক শহর হিসাবে গড়ে তোলার পাশাপাশি তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করার কাজও করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: আধুনিক শহর ও আধুনিক গ্রাম গড়ার মধ্য দিয়েই গড়ে তোলা হবে এক উন্নত…

ByByReshmi Debnath Jul 23, 2026

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রিপুরার পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক দাবি তুললেন সাংসদ বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার পর্যটন অবকাঠামোর উন্নয়ন, ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পর্যটনের প্রসারে একাধিক গুরুত্বপূর্ণ…

ByByReshmi Debnath Jul 23, 2026

নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত

আগরতলা, ২৩ জুলাই: নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি, এই…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ধলাই জেলার উন্নয়নের রূপরেখা নির্ধারণে প্রথম প্রশাসনিক বৈঠকে অভিভাবক মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৩ জুলাই: ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের কৃষি…

ByByTaniya Chakraborty Jul 23, 2026
Scroll to Top