News Flash

Image

আগরতলা পশ্চিম থানার হেফাজতে শাহাজান ইসলাম

আগরতলা, ৫ জানুয়ারি:মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মন্তব্য করার মামলায় অবশেষে পশ্চিম আগরতলা থানার পুলিশ তরুণ কংগ্রেস নেতা শাহাজান ইসলামকে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ৮/৬/২০২৫ সালে সামাজিক মাধ্যমে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন কংগ্রেস যুব নেতা শাহজান ইসলাম। এমনকি, তাঁদের বিরুদ্ধে ব্যক্তহগত আক্রমণও করেছেন তিনি। পাশাপাশি, তিনি পুলিশ প্রশাসনকে নিয়েও সমালোচনামূলক কথা বলেছিলেন। পরবর্তী সময়ে থানায় শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রদেশ বিজেপির নেতৃত্বরা। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। অবশেষে জয়নগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া মেনেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। ধৃত যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা সহ একাধিক ধারয় মামলা রয়েছে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক।

Releated Posts

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026

উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের স্বার্থে এক্সটার্নালি এইডেড প্রজেক্টস এর ঋণসীমা প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ,১৯ জুন: আজ শিলংয়ে অনুষ্ঠিত “ লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্যা নর্থ ইস্ট স্টেট” শীর্ষক সেমিনারে,…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিদ্রোহী ২০ সাংসদের অযোগ্যতা চেয়ে স্পিকারের দ্বারস্থ তৃণমূল, দলত্যাগ-বিরোধী আইনের আওতায় আবেদন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৯ জুন: বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই আরও তীব্র করে লোকসভায় দলত্যাগ-বিরোধী আইনের আওতায় দলের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top