News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আন্দামানে দুর্ঘটনায় আহত আগরতলার শিক্ষিকা, হাসপাতালে গিয়ে খোঁজ নিলেন সাংসদ বিপ্লব কুমার দেব
Image

আন্দামানে দুর্ঘটনায় আহত আগরতলার শিক্ষিকা, হাসপাতালে গিয়ে খোঁজ নিলেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ৪ জানুয়ারি: পরিবারের সঙ্গে আন্দামান ভ্রমণে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন আগরতলার রেন্টার্স কলোনির বাসিন্দা শ্রীমতি মৈত্রী চক্রবর্তী (সহকারী অধ্যাপিকা, টিএমসি)। দুর্ঘটনায় তাঁর মাথায় আঘাত লাগে। ঘটনার পরপরই তাঁকে চিকিৎসার জন্য আন্দামানের জিবি পন্থ হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনার সময় ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় দলের সঙ্গে সরকারি কর্মসূচিতে আন্দামানে অবস্থান করছিলেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংসদের নজরে আনেন মৈত্রী চক্রবর্তীর পরিবারের এক পরিচিত ব্যক্তি, যিনি তাঁর সাহায্য কামনা করেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সাংসদ বিপ্লব কুমার দেবের দপ্তর থেকে আহত শিক্ষিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তিনি নিজে জিবি পন্থ হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন মৈত্রী চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি চলমান চিকিৎসা ও পরবর্তী উন্নত চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে তিনি পরিবারের সদস্যদের পাশে থেকে তাঁদের আশ্বস্ত করেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তার বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মৈত্রী চক্রবর্তীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী মঙ্গলবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাংসদের হস্তক্ষেপে চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থাপনা দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।
এই ঘটনায় সাংসদের তাৎক্ষণিক উদ্যোগ ও সহানুভূতিশীল ভূমিকার জন্য মৈত্রী চক্রবর্তীর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Releated Posts

শিশুশ্রম রুখতে তৎপর প্রশাসন: আগরতলার বিভিন্ন দোকানে শ্রম দপ্তরের আকস্মিক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন: রাজ্যে শিশুশ্রম বন্ধ করতে এবং নাবালক-নাবালিকাদের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিল রাজ্য শ্রম…

ByByReshmi Debnath Jun 5, 2026

পাঁচ দেশের সফরে বিদেশেও আলোচনায় ছিল বাংলা: প্রধানমন্ত্রী মোদি

সুরাট, ৫ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বলেছেন, তাঁর সাম্প্রতিক পাঁচ দেশের বিদেশ সফরের সময় পশ্চিমবঙ্গ নিয়ে…

ByBySandeep Biswas Jun 5, 2026

ত্রিপুরা সীমান্তে আরও ১১৯ কিমি কাঁটাতারের বেড়া, ঘোষণা অমিত শাহের

আগরতলা, ৫ জুন: ত্রিপুরায় অতিরিক্ত ১১৯ কিলোমিটার সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং এর প্রথম…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

মধ্য ভুবনবন এলাকায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ৫ জুন: মধ্য ভুবনবন এলাকায় নিজ বাড়ি থেকে পদ্মা চক্রবর্তী নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 5, 2026
Scroll to Top