News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোনামুড়ায় বাংলাদেশি নাগরিক ও ভারতীয় টাউট গ্রেপ্তার
Image

সোনামুড়ায় বাংলাদেশি নাগরিক ও ভারতীয় টাউট গ্রেপ্তার

আগরতলা, ৪ জানুয়ারি: সোনামুড়া থানাধীন কমলনগর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক ও তার সহযোগী এক ভারতীয় টাউটকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত দু’জনের বিরুদ্ধে একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটক বাংলাদেশি নাগরিকের নাম মাইন উদ্দিন। তার পিতার নাম বসির মিয়া। বাড়ি জামালপুর, ফেনী, বাংলাদেশ। অপরদিকে গ্রেপ্তার ভারতীয় টাউটের নাম অনিক হোসেন। তার পিতার নাম কাদির মিয়া। বাড়ি কমলনগর, সোনামুড়া, সিপাহীজলা।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত ঘটনার সঙ্গে এই চক্রের যোগসূত্র থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ আরও জানায়, আগামীকাল ধৃত দু’জনকে আদালতে সোপর্দ করা হবে। ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

Releated Posts

থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা পার্টি। জাতিগত সুড়সুড়ি দিয়ে রাজনীতি করছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মুখ্যমন্ত্রীর সভার আগে বিশ্রামগঞ্জে উত্তেজনা, ‘গো-ব্যাক’ স্লোগানে সরগরম এলাকা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ এপ্রিল: মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে উত্তেজনার সৃষ্টি হয়। সভার প্রাকমুহূর্তে তিপ্রা মথার…

ByByReshmi Debnath Apr 9, 2026

২৮টি আসনে বিজেপির একা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে খুশি জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ বীরচন্দ্রনগর- কলসী কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে কাঠালিয়া বাজারে আয়োজিত সুবিশাল জনসভায়…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন: বিকেল ৩টা পর্যন্ত ভোটের হার ৭০.০৯ শতাংশ

আগরতলা, ৯ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭০.০৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এদিন…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top