News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অসম পুলিশের রুটিন তল্লাশিতে জব্দ চব্বিশ লক্ষ টাকার নেশার সিরাপ, ধৃত দুই
Image

অসম পুলিশের রুটিন তল্লাশিতে জব্দ চব্বিশ লক্ষ টাকার নেশার সিরাপ, ধৃত দুই

আগরতলা, ২ জানুয়ারি: বিপুল পরিমাণ নেশার সিরাপ জব্দ করে বিশাল সাফল্য অর্জন করল অসম চুরাইবাড়ি পুলিশ। এবার নেশাকারবারিদের আরেকটি নিত্যনতুন পন্থা অবলম্বন করে ফলের কার্টুনের ভেতরে নেশা সামগ্রী পাচারের কৌশলও ব্যর্থ হল। ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে ওয়াচ পোস্টের পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে নেশা সামগ্রী ধরপাকড়ে।

শুক্রবার বিকেল তিনটা নাগাদ গুয়াহাটি থেকে হাফলং- শিলচর মহাসড়ক হয়ে আগরতলা গামী এএস২৮-এসি-২০৪০ নম্বরের একটি মিনি লরি সব্জি ও বিভিন্ন ধরনের ফল নিয়ে অসম চুরাইবাড়ি পুলিশের নাকা গেটে আসে। পরে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে ফলের কার্টুনের ভেতরে লুকায়িত থাকা নেশার সিরাপ এসকফগুলো জব্দ করা হয়। মোট ২৪২৩ বোতল এসকফ উদ্ধার করা হয়। যার কালোবাজারি মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা বলে জানান, ইনচার্জ নিরঞ্জন দাস।

এদিকে, পুলিশ গাড়ির চালক নুর জামাল ও সহ চালক রাজু আহমেদকে আটক করেছে। তাদের বাড়ি অসমের বরপেটা জেলায়। ধৃতদ্বয়ের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করে শ্রীভূমি আদালতে প্রেরণ করা হবে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

শিশুশ্রম রুখতে তৎপর প্রশাসন: আগরতলার বিভিন্ন দোকানে শ্রম দপ্তরের আকস্মিক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন: রাজ্যে শিশুশ্রম বন্ধ করতে এবং নাবালক-নাবালিকাদের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিল রাজ্য শ্রম…

ByByReshmi Debnath Jun 5, 2026

পাঁচ দেশের সফরে বিদেশেও আলোচনায় ছিল বাংলা: প্রধানমন্ত্রী মোদি

সুরাট, ৫ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বলেছেন, তাঁর সাম্প্রতিক পাঁচ দেশের বিদেশ সফরের সময় পশ্চিমবঙ্গ নিয়ে…

ByBySandeep Biswas Jun 5, 2026

ত্রিপুরা সীমান্তে আরও ১১৯ কিমি কাঁটাতারের বেড়া, ঘোষণা অমিত শাহের

আগরতলা, ৫ জুন: ত্রিপুরায় অতিরিক্ত ১১৯ কিলোমিটার সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং এর প্রথম…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

মধ্য ভুবনবন এলাকায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ৫ জুন: মধ্য ভুবনবন এলাকায় নিজ বাড়ি থেকে পদ্মা চক্রবর্তী নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 5, 2026
Scroll to Top