News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে চুরি ও হারানো মোবাইল উদ্ধার, নববর্ষে ফিরিয়ে দিলেন পুলিশ সুপার
Image

ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে চুরি ও হারানো মোবাইল উদ্ধার, নববর্ষে ফিরিয়ে দিলেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১ জানুয়ারি: দক্ষিণ জেলার পুলিশ সুপার মরিয়া কৃষ্ণ চন্দ্রশেখর ডিজিটাল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তার মালিকদের নববর্ষের উপহার হিসেবে ফিরিয়ে দিলেন। বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা পুলিশ সুপার কক্ষে একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন সময়ে হারিয়ে বা চুরি হওয়া মোট ২০টি মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

মালিকরা মোবাইল হাতে পেয়ে খুশি প্রকাশ করেন এবং জেলার পুলিশ ও আরক্ষা বিভাগকে অভিনন্দন জানান। তারা জানান, আমরা মোবাইল ছাড়া চলতে পারি না। এই মোবাইলে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যা আমাদের দৈনন্দিন কাজকর্মে অপরিহার্য।

পুলিশ সুপার মহোদয় এসময় একটি আবেদনও জানান। তিনি বলেন, যদি আপনার মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়, তবে নিকটবর্তী থানায় লিপিবদ্ধ করুন। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে আপনাদের সহায়তা করার।

তাঁর আরও আবেদন ছিল রোড এক্সিডেন্ট কমানোর জন্য। তিনি বলেন, “মায়ের কোল খালি হচ্ছে, এটি ভালো বিষয় নয়। সবাই নির্দিষ্ট গতিতে বাইক, গাড়ি ইত্যাদি চালান। পাশাপাশি বলেন বিভিন্ন ক্ষেত্রে ২০২৫ সালে সামগ্রিক অপরাধ কমেছে ২৩. ৫%। শারীরিক আঘাত সংক্রান্ত অপরাধ ৪৫. ৩৪% হ্রাস পেয়েছে, নারী সংক্রান্ত অপরাধ কমেছে ২৭. ২৭%, প্রয়াস বৈঠক ৩৪% বৃদ্ধি পেয়েছে, প্রচিকিউশন রিপোর্ট ৪২. ৫৪% বৃদ্ধি পেয়েছে, সড়ক দুর্ঘটনা ১৫. ৬২% হ্রাস পেয়েছে, মারাত্মক দুর্ঘটনা ৪১. ৪% থেকে ৩৬ থেকে ২১ এ নেমেছে, ট্রাফিক জরিমানা ২৩.৩% বৃদ্ধি পেয়েছে, ড্রাইভিং লাইসেন্স বাজেআপ্তকরণ ১৭% বৃদ্ধি পেয়েছে, ট্রাফিক জরিমানা অনলাইন আদায় প্রায় ১০০% পৌঁছেছে,মাদক বিরোধী অভিযানেএন ডি পি এস মামলা ৩৩. ৩৩% বৃদ্ধি পেয়েছে, গাঁজা উদ্ধার ২৬. ২%, এবং কফ সিরাপ ৩৪% বৃদ্ধি পেয়েছে।

২০২৬ সালে ত্রিপুরা পুলিশের লক্ষ্য সড়ক দুর্ঘটনা, ও প্রানহানি কমানো, মাদক বিরোধী অভিযান জোরদার করে মূল জরিতদের টার্গেট করা, অপরাধ প্রতিরোধ শক্তিশালী করা এবং প্রযুক্তি নির্ভর পুলিশি বিস্তৃতি করা এবং পুলিশি আধুনিকিকরণ অব্যাহত করা এবং বি এস এফের সাথে সমন্বয়ে সীমান্ত নজরদারি আরো জোরাদার করা।

Releated Posts

চাকমাঘাটে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মা, সরাসরি শুনলেন গ্রামবাসীদের সমস্যা

আগরতলা, ২০ জুন: গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে শনিবার দিনভর চাকমাঘাট…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য কিছু বিধিনিষেধ আরোপ

আগরতলা, ২০ জুন : আগামী ২১ জুন, ২০২৬ পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম…

ByByNews Desk Jun 20, 2026

বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান ৪১ জনের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ জুন: “রক্তদান জীবনদান” এই বার্তাকে সামনে রেখে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদের উদ্যোগে শনিবার এক…

ByByNews Desk Jun 20, 2026

সাব্রুম রেলস্টেশনগামী যাত্রীদের দুর্ভোগ, আলো ও নিরাপত্তার দাবিতে সরব স্থানীয়রা

আগরতলা, ২০ জুন: সাব্রুম রেলস্টেশনে যাতায়াতকারী নিত্যযাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয় মহলে।…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top