News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জল সরবরাহ বন্ধ, প্রতিবাদে সড়ক অবরোধ গ্রামবাসীদের
Image

জল সরবরাহ বন্ধ, প্রতিবাদে সড়ক অবরোধ গ্রামবাসীদের

আগরতলা, ২৬ ফেব্রুয়ারী : পানীয় জলের তীব্র সংকটকে কেন্দ্র করে আজ উত্তাল হয়ে উঠল ফটিকরায়। জল সরবরাহ বন্ধ থাকার অভিযোগে ফটিকরায়-গোকুলনগর ৩ নম্বর ওয়ার্ড ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা শক্তি সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় কৈলাসহর–কমলপুর বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। আন্দোলনে সামনের সারিতে ছিলেন এলাকার মহিলারা।

অভিযোগ, দীর্ঘদিন ধরে অনিয়মিত জল সরবরাহের কারণে চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। বর্তমান শুষ্ক মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট দপ্তরের কিছু আধিকারিকের দায়িত্বজ্ঞানহীনতার ফলেই এই সমস্যা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, সমস্যার কথা জানাতে ফোন করা হলেও অনেক সময় সঠিকভাবে সাড়া মেলে না।

বিক্ষোভের জেরে কয়েক ঘণ্টা ধরে কৈলাশহর–কমলপুর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বহু যাত্রী ও পণ্যবাহী যান আটকে পড়ে ভোগান্তির শিকার হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফটিকরায় থানার ওসি সহদেব দাস, পুলিশ ও টিএসআর বাহিনী। পাশাপাশি ডিডব্লিউএস দপ্তরের কুমারঘাট সাব-ডিভিশন অফিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাজেশ দেবনাথসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে কয়েক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। তবে এলাকাবাসীর হুঁশিয়ারি, প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top