News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মধুপুরে পাচারের সন্দেহে পাঁচ গবাদি পশু উদ্ধার
Image

মধুপুরে পাচারের সন্দেহে পাঁচ গবাদি পশু উদ্ধার

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচটি গবাদি পশু উদ্ধার করল মধুপুর থানার পুলিশ। সোমবার গভীর রাতে এই সাফল্য পায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় তিনটা নাগাদ কোনাবন ইটভাট্টা সংলগ্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে কয়েকটি গবাদি পশু বেঁধে রাখা হয়েছে—এমন তথ্য পেয়ে মধুপুর থানার একটি দল সেখানে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে পাঁচটি গবাদি পশু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সীমান্ত এলাকা দিয়ে পাচারের উদ্দেশ্যেই গবাদি পশুগুলো ইটভাট্টা এলাকায় বেঁধে রাখা হয়েছিল। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
উদ্ধার হওয়া গবাদি পশুগুলোর প্রকৃত মালিক কে বা কারা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top