News Flash

  • Home
  • Uncategorized
  • পরীক্ষার দাবীতে টিআইটিতে তৃতীয় দিনেও ছাত্র বিক্ষোভ জারি
Image

পরীক্ষার দাবীতে টিআইটিতে তৃতীয় দিনেও ছাত্র বিক্ষোভ জারি

titনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ টিআইটিতে শুক্রবার তৃতীয় দিনও ছাত্র বিক্ষোভ অব্যাহত রয়েছে৷ শুক্রবারও টিআইটির ছাত্রছাত্রীরা কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে৷ নির্ধারিত সময়ে বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা গ্রহণ না করার প্রতিবাদেই এই বিক্ষোভ আন্দোলন৷ উল্লেখ্য, টিআইটি এবং টেকনো ইন্ডিয়ার মধ্যে পরীক্ষার প্রশ্ণপত্র তৈরি করাকে কেন্দ্র করে মতভেদের জেরেই টিআইটির পরীক্ষা গ্রহণ কার্যত ভেস্তে গেছে৷ এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের৷ কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টির সুরাহায় এগিয়ে আসেননি৷ সে কারণেই বিপাকে পড়েছে টিআইটির ছাত্রছাত্রীরা৷ তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচেছ৷ এবিষয়ে জানতে চাওয়া হলে টিআইটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ের পুরো দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘাড়ে ঠেলে দিয়েছেন৷ কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তা কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না৷ তাতে ক্ষোভে ফঁুসছে টিআইটির ছাত্রছাত্রী ও অভিভাবক মহল৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top