News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাকমাঘাটে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার দেশীয় প্রজাতির সারমেয়
Image

চাকমাঘাটে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার দেশীয় প্রজাতির সারমেয়

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: রাজ্যে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে সারমেয় পাচার চক্র। সর্বশেষ ঘটনাটি ঘটেছে মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাট চামপ্লাই এলাকায়। রাতের আঁধারে চার-পাঁচটি দেশী প্রজাতির সারমেয় পাচারের উদ্দেশ্যে বস্তাবন্দী অবস্থায় জঙ্গলে ফেলে রাখা হয়। মঙ্গলবার সকালে এলাকার সচেতন নাগরিকদের নজরে আসে ঘটনাটি। তারা দ্রুত খবর পাঠান মুঙ্গিয়াকামী থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযানে নামে। 

রাজ্যের সারমেয় সংরক্ষণকারী সংস্থা “পশম” আগরতলা থেকে ছুটে এসে কুকুরগুলোকে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে তাদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। 

এলাকাবাসীদের দাবি, এই পাচার বাণিজ্যের সঙ্গে স্থানীয় কয়েকজনের নাম জড়িত। বিশেষ করে লনসা ত্রিপুরা ও বাদল দেববর্মা-র নাম উঠে এসেছে বলে অভিযোগ। তাদের মতে, দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে সারমেয় পাচার চক্র সক্রিয় এবং প্রশাসনের নজরদারি প্রয়োজন।   
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সচেতন নাগরিকরা মনে করছেন, সময়মতো পুলিশ ও সংরক্ষণ সংস্থা পদক্ষেপ না নিলে আরও বড় আকার নিতে পারে এই পাচার চক্র। 

এই ঘটনায় স্পষ্ট—ত্রিপুরায় সারমেয় পাচার চক্র আবারও সক্রিয় হচ্ছে। প্রশাসন ও সংরক্ষণ সংস্থার দ্রুত পদক্ষেপে প্রাণগুলো উদ্ধার হলেও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে সর্বত্র।

Releated Posts

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, এডিসির আটকে থাকা বিলগুলি দ্রুত কার্যকরের দাবি প্রদ্যোত কিশোরের

আগরতলা, ২৬ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করে তিপরা মথার প্রাক্তন সুপ্রিম তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ।…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

ছাড় কেউই পাবে না, প্রতিটি নাম চিহ্নিত হচ্ছে : জিতেন্দ্র

আগরতলা, ২৬ আগস্ট: বিরোধী দলের কার্যালয় ও কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে শাসক বিজেপির বিরুদ্ধে ফের সরব হলেন…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

ভিলেজ ও পুর নির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-এর রাজ্য কমিটির বৈঠক

আগরতলা, ২৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি ও পুর নির্বাচনের আগে সাংগঠনিক ও রাজনৈতিক রণকৌশল নির্ধারণে আজ আগরতলার দশরথ…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top