News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধায়ক উন্নয়ন তহবিলের কাজে দুষ্কৃতীদের বাঁধা, এয়ারপোর্ট থানায় মামলা বিধায়ক নয়ন সরকারের
Image

বিধায়ক উন্নয়ন তহবিলের কাজে দুষ্কৃতীদের বাঁধা, এয়ারপোর্ট থানায় মামলা বিধায়ক নয়ন সরকারের

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: বামুটিয়া বিধানসভা এলাকায় বিধায়ক উন্নয়ন তহবিলের কাজে দুষ্কৃতিকারীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ চার জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করলেন বিধায়ক নয়ন সরকার।

বিধায়ক জানিয়েছেন, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প- এর অধীনে নবগ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি স্ট্রিটলাইট অনুমোদিত হয়। সেই অনুযায়ী গত ২০ ফেব্রুয়ারি ঠিকাদারের নিযুক্ত শ্রমিকরা কাজ শুরু করেন। নবগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিন্তাহরণ দেবনাথ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পিছনে অবস্থিত একটি ঘনবসতিপূর্ণ গ্রামে প্রথম স্ট্রিটলাইটটি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সফলভাবে স্থাপন করা হয়।

তাঁর অভিযোগ, দ্বিতীয় স্ট্রিটলাইট বসানোর কাজ চলাকালীন কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে জোরপূর্বক কাজ বন্ধ করে দেন। উত্তর রামনগরের বাসিন্দা বিকাশ দাস, উৎপল দাস, করণ ভট্টাচার্য এবং তাপস চৌধুরী নামে চারজন ওই কাজে বাধা দেন। বিধায়কের দাবি, অভিযুক্তরা শুধু কাজ বন্ধই করেননি, বরং ইতিমধ্যে স্থাপিত স্ট্রিটলাইটটি খুলে ফেলার জন্য ঠিকাদারকে চাপ সৃষ্টি করেন এবং ভবিষ্যতে ওই এলাকায় বিধায়ক তহবিলের অধীনে কোনও উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন।

তাঁর দাবি, সংশ্লিষ্ট এলাকা রাতের বেলায় অন্ধকারাচ্ছন্ন থাকে। জননিরাপত্তা ও সাধারণ মানুষের সুবিধার্থে স্ট্রিটলাইট স্থাপন অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান, জনসম্পত্তির ক্ষতি বা অপসারণের চেষ্টা এবং ফৌজদারি ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এফআইআর দায়ের করেন।

Releated Posts

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, এডিসির আটকে থাকা বিলগুলি দ্রুত কার্যকরের দাবি প্রদ্যোত কিশোরের

আগরতলা, ২৬ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করে তিপরা মথার প্রাক্তন সুপ্রিম তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ।…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

ছাড় কেউই পাবে না, প্রতিটি নাম চিহ্নিত হচ্ছে : জিতেন্দ্র

আগরতলা, ২৬ আগস্ট: বিরোধী দলের কার্যালয় ও কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে শাসক বিজেপির বিরুদ্ধে ফের সরব হলেন…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

ভিলেজ ও পুর নির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-এর রাজ্য কমিটির বৈঠক

আগরতলা, ২৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি ও পুর নির্বাচনের আগে সাংগঠনিক ও রাজনৈতিক রণকৌশল নির্ধারণে আজ আগরতলার দশরথ…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top