News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ছাঁটাই হওয়া কমিউনিটি হেলথ গাইডদের গণধর্না
Image

সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ছাঁটাই হওয়া কমিউনিটি হেলথ গাইডদের গণধর্না

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি: বিভিন্ন দাবি সামনে রেখে ছাঁটাই হওয়া কমিউনিটি হেলথ গাইড কর্মীরা সোমবার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গণধর্নায় সামিল হন। পাশাপাশি এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিবের নিকট একটি ডেপুটেশনও পেশ করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামগঞ্জে কমিউনিটি হেলথ গাইডরা সরকারের জনকল্যাণমূলক স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসছেন। রাজ্যজুড়ে প্রায় তিন হাজার কর্মী এই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন।

তাদের দাবি, গত পয়লা নভেম্বর ২০২৫ জারি হওয়া একটি বিজ্ঞপ্তির মাধ্যমে হঠাৎ করেই তাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে অনেকেই ষাটোর্ধ্ব। অথচ তাদের অবসরকালীন কোনও সুবিধা বা সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে ছাঁটাই প্রত্যাহার করে পুনর্বহাল এবং যাদের ইতিমধ্যে ছাঁটাই করা হয়েছে তাদের জন্য পেনশন বা সামাজিক সুরক্ষার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তারা।

Releated Posts

সরকারি উদ্যোগের পাশাপাশি রাজ্যে বেসরকারিস্তরে আরও মেডিক্যাল কলেজ গড়ে উঠবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যের মধ্যেই স্বল্পব্যয়ে মেডিক্যাল নিয়ে পড়ার সুযোগ বৃদ্ধি করে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের…

ByByReshmi Debnath Oct 7, 2026

সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।…

ByByReshmi Debnath Oct 7, 2026

রাজ্যে ১,৫০৭টি পদে নিয়োগের সিদ্ধান্ত, গঠন হবে ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন : সুশান্ত চৌধুরী

আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরা মন্ত্রিসভা। শিক্ষা, প্রাণিসম্পদ বিকাশ, আইন,…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের উন্নয়নের চিত্রে আমূল পরিবর্তন: কৃষিমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক এবং কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণার উৎস। বুধবার ধলাই…

ByByTaniya Chakraborty Oct 7, 2026
Scroll to Top