News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে রাবার বাগান থেকে চা বিক্রেতার মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
Image

বিশালগড়ে রাবার বাগান থেকে চা বিক্রেতার মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আগরতলা, ৭ ফেব্রুয়ারি: বিশালগড় থানাধীন রতননগর এলাকায় একটি রাবার বাগান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম মতিলাল বর্মণ। তিনি পেশায় একজন চা বিক্রেতা ছিলেন। জানা গেছে, গতকাল দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মৃতের স্ত্রী জানান, গতকাল দুপুরে ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান মতিলাল বর্মণ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের পক্ষ থেকে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজখবর নেওয়া হলেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি বিশালগড় থানায় জানানো হয়।

আজ ভোরে স্থানীয় বাসিন্দারা রতননগর এলাকার একটি রাবার বাগানের ভেতরে মতিলাল বর্মণের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে মৃতের স্ত্রীর দাবি, মতিলাল বর্মণ প্রায়ই ওই রাবার বাগান দিয়ে যাতায়াত করতেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অসাবধানতাবশত পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অতীতে রাজ্যে যা অসম্ভব ছিল বর্তমানে তা সম্ভব হচ্ছে। চিকিৎসা…

ByByReshmi Debnath Sep 23, 2026

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026
Scroll to Top