News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিলচর থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার বিশ্রামগঞ্জে
Image

শিলচর থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার বিশ্রামগঞ্জে

আগরতলা, ৭ ফেব্রুয়ারি: আসাম রাজ্যের শিলচরের বাসিন্দা আব্দুল রহিম বর ভুঁইয়ার একটি দামি জাভা বাইক উদ্ধার করল বিশ্রামগঞ্জ থানার পুলিশ। এএস–১১ জেড–১৬৬৭ নম্বরের ওই বাইকটি বিশ্রামগঞ্জ ইটভাট্টা সংলগ্ন ওয়ারেং বাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বাইক পড়ে থাকার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাইকের নম্বর যাচাই করে পুলিশ জানতে পারে, বাইকটির মালিক আসাম রাজ্যের শিলচর এলাকার বাসিন্দা আব্দুল রহিম বর ভুঁইয়া। এরপর পুলিশের পক্ষ থেকে বাইক মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রায় আট মাস আগে তাঁর বাড়ি থেকে বাইকটি চুরি হয়ে গিয়েছিল।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চোরের দল গতকাল রাতে বাইকটি নিয়ে যাওয়ার সময় রাস্তায় তেল শেষ হয়ে যাওয়ায় বাইকটি ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং চোরদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধার হওয়া বাইকটি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শীঘ্রই প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top