News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, দুই গাড়ি থেকে ১৪টি গবাদি পশু উদ্ধার
Image

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, দুই গাড়ি থেকে ১৪টি গবাদি পশু উদ্ধার

আগরতলা, ৫ ফেব্রুয়ারী: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ও বিএসএফ যৌথভাবে দুইটি গাড়ি থেকে ১৪টি গবাদি পশু উদ্ধার করেছে। সাথে গাড়ি সহ গাড়ি চালককে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে নতুনবাজার থানার অর্ন্তগত ভগবানটিলা বিওপি সংলগ্ন এলাকায় অবৈধভাবে গবাদি পশু পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। ওই খবর পেয়ে পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে দুইটি গাড়িকে আটক করে। তল্লাশি চালিয়ে গাড়ি দু’টি থেকে মোট ১৪টি গবাদি পশু উদ্ধার করা হয়।

এদিকে, একটি গাড়ির চালক জাকির হোসেনকে আটক করা হয়েছে। কিন্তু অন্য গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আটক গাড়ির চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধারকৃত গরুগুলো নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top