News Flash

  • Home
  • দিনের খবর
  • হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলা: আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা, তল্লাশি চলছে
Image

হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলা: আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা, তল্লাশি চলছে

কলকাতা, ২৯ জানুয়ারি: হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ কলকাতার আলিপুরে তল্লাশি চালাচ্ছে সিবিআই। সূত্রের খবর, প্রথমে আলিপুরের নিউ রোডে এক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সেখানে অভিযুক্তকে না পেয়ে পরে আলিপুর অ্যাভিনিউয়ের আর একটি বাড়িতে হানা দেন তাঁরা। ওই বাড়িতে তল্লাশি চলছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই অভিযান হাজার কোটি টাকার একটি আর্থিক প্রতারণা মামলার তদন্তের অঙ্গ। আলিপুরের পাশাপাশি কলকাতার আরও একাধিক জায়গাতেও একযোগে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।

উল্লেখ্য, এই মামলায় এর আগে সিবিআইয়ের পাশাপাশি অন্যান্য কেন্দ্রীয় সংস্থাও তদন্ত করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও তদন্তে নেমেছিল এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরে হাই কোর্ট এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়।

অভিযোগ, ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রায় ছয় বছর ধরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ধাপে ধাপে বিপুল অঙ্কের ঋণ নেওয়া হয়। প্রথমে প্রায় ৭৩০ কোটি টাকা এবং পরে আরও ২৬০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ১০০০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে।

এই মামলায় দুই ব্যবসায়ী, দুই সংস্থা এবং অজ্ঞাতপরিচয় এক সরকারি কর্মচারীর নাম জড়িয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১২০(বি) ধারার পাশাপাশি দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। সেই মামলার তদন্তের সূত্রেই এ দিন অভিযুক্ত ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিবিআই।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top