News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই জেলায় অসম রাইফেলস ও ডিআরআই-এর যৌথ অভিযানে ১৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার
Image

খোয়াই জেলায় অসম রাইফেলস ও ডিআরআই-এর যৌথ অভিযানে ১৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আগরতলা, ২৫ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল অসম রাইফেলস। রাজস্ব গোয়েন্দা দপ্তর (ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স–ডিআরআই)-এর সঙ্গে যৌথ অভিযানে খোয়াই জেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা।

অসম রাইফেলস সূত্রে জানা গেছে, খোয়াই জেলায় মাদক পাচারের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। ২৪ জানুয়ারি গভীর রাতে জাতীয় সড়ক ৮ নম্বর দিয়ে একটি টাটা ট্রাকযোগে মাদক পাচার করা হচ্ছিল। অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে ১ লক্ষ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় অসমের করিমগঞ্জ জেলার এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ব্যবহৃত টাটা ট্রাকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত চলছে।

অসম রাইফেলস জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে মাদক পাচার রুখতে তারা ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে এই সাফল্য মাদকবিরোধী লড়াইয়ে একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করা হচ্ছে

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top