News Flash

  • Home
  • Uncategorized
  • গাজিয়াবাদে ভেঙে পড়ল দোতলা বাড়ি, মৃত ৩ শিশু সহ ৫
Image

গাজিয়াবাদে ভেঙে পড়ল দোতলা বাড়ি, মৃত ৩ শিশু সহ ৫

ghaziabadগাজিয়াবাদ, ১০ জানুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশের গাজিয়াবাদে দোতলা বাড়ি ভেঙে পড়ে মৃতু্য হল একই পরিবারের মোট ৫ জনের| মৃতদের মধ্যে ৩ শিশুও রয়েছে| রাত ১২.১৫ মিনিট (মঙ্গলবার) নাগাদ ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের লোনি টাউনের রাহাত এনক্লেভ কলোনিতে| বাড়ি ভেঙে আহত হয়েছেন আরও ৫ জন| তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| সার্কেল অফিসার শ্রীকান্ত প্রজাপতি বলেছেন, ‘রাত ১২.১৫ মিনিট নাগাদ রাহাত এনক্লেভ কলোনিতে আচমকা ভেঙে পড়ে একটি দোতলা বাড়ি| ওই সময় বাড়ির ভিতরে ঘুমিয়েছিলেন ১০ জন| ৩ সন্তান এবং বোনকে নিয়ে একটি ঘরে ঘুমিয়েছিলেন বাড়ির মালিক ইমরানের স্ত্রী রেশমা| আচমকা বাড়ি ভেঙে পড়লে পাঁচ জনের মৃতু্য হয়| আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|’
বাড়ি ভেঙে মৃত ৫ জনের নাম হল, রেশমা (৩৫), তাঁর বোন হাসিনা (২৮) এবং রেশমার ৩ সন্তান শামা (৮), আসিয়া (৫) এবং দানিশ (৬)| এলাকাবাসীর দাবি, বহু পুরনো বাড়িটি নিয়ে প্রথম থেকেই আতঙ্কে ভুগতেন তাঁরা|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top