গাজিয়াবাদ, ১০ জানুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশের গাজিয়াবাদে দোতলা বাড়ি ভেঙে পড়ে মৃতু্য হল একই পরিবারের মোট ৫ জনের| মৃতদের মধ্যে ৩ শিশুও রয়েছে| রাত ১২.১৫ মিনিট (মঙ্গলবার) নাগাদ ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের লোনি টাউনের রাহাত এনক্লেভ কলোনিতে| বাড়ি ভেঙে আহত হয়েছেন আরও ৫ জন| তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| সার্কেল অফিসার শ্রীকান্ত প্রজাপতি বলেছেন, ‘রাত ১২.১৫ মিনিট নাগাদ রাহাত এনক্লেভ কলোনিতে আচমকা ভেঙে পড়ে একটি দোতলা বাড়ি| ওই সময় বাড়ির ভিতরে ঘুমিয়েছিলেন ১০ জন| ৩ সন্তান এবং বোনকে নিয়ে একটি ঘরে ঘুমিয়েছিলেন বাড়ির মালিক ইমরানের স্ত্রী রেশমা| আচমকা বাড়ি ভেঙে পড়লে পাঁচ জনের মৃতু্য হয়| আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|’
বাড়ি ভেঙে মৃত ৫ জনের নাম হল, রেশমা (৩৫), তাঁর বোন হাসিনা (২৮) এবং রেশমার ৩ সন্তান শামা (৮), আসিয়া (৫) এবং দানিশ (৬)| এলাকাবাসীর দাবি, বহু পুরনো বাড়িটি নিয়ে প্রথম থেকেই আতঙ্কে ভুগতেন তাঁরা|

গাজিয়াবাদে ভেঙে পড়ল দোতলা বাড়ি, মৃত ৩ শিশু সহ ৫
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















