News Flash

  • Home
  • Uncategorized
  • কলিয়াবরে সড়ক দুর্ঘটনা, হতাহত তিন
Image

কলিয়াবরে সড়ক দুর্ঘটনা, হতাহত তিন

accidentনগাঁও (অসম), ১০ জানুয়ারি, (হি.স.) : নগাঁও জেলার কলিয়াবর অঞ্চলের নলতলিতে এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি চলন্ত লরির পেছন দিকে সজোরে ধাক্কা মারে একটি টাটা এসি। ধাক্কা এত তীব্র ছিল যে ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে মারা গিয়েছেন টাটা এসির ড্রাইভার। তাঁকে জনৈক মনোরঞ্জন দাস বলে শনাক্ত করা হয়েছে। এই দুৰ্ঘটনায় টাটা এসির অন্য দুই যাত্রী গুরুতরভাবে ঘায়েল হয়েছেন।
পথচারীদের সহায়তায় নিহত ও আহতদের চিড়ে-চ্যাপটা গাড়ির ভিতর থেকে বের করে আনা হয়। খবর পেয়ে আসে কলিয়াবর থানার পুলিশ। পুলিশের তৎপরতায় আহতদের নগাঁওষ়ে কনকলতা ফুকননি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এই একই হাসপাতালে নিহত মনোরঞ্জন দাসের মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top