News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহারাজগঞ্জ বাজারে নেতাজীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ রাজ্যপালের
Image

মহারাজগঞ্জ বাজারে নেতাজীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ রাজ্যপালের

আগরতলা, ২৩ জানুয়ারি :স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল পথিকৃৎ নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস উপলক্ষে মহারাজগঞ্জ বাজারে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে এক শ্রদ্ধাঞ্জাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেতাজী জন্মশতবর্ষ উদযাপন কমিটি, ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নেতাজী সুভাষ চন্দ্র বসুর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

অনুষ্ঠানে রাজ্যপাল নেতাজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি তাঁর বীরত্বপূর্ণ জীবন, আত্মত্যাগ এবং স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, নেতাজী সুভাষ চন্দ্র বসু ছিলেন এমন একজন নেতা যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধা করেননি। তাঁর আদর্শ ও দেশপ্রেম আজও দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করে চলেছে।

এই শ্রদ্ধাঞ্জাপন অনুষ্ঠানে নেতাজী জন্মশতবর্ষ উদযাপন কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নেতাজীর মূর্তির পাদদেশে ফুল, মালা ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top