News Flash

Image

প্রবীর শীল হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরো তিন

আগরতলা, ২২ জানুয়ারি: ডেলিভারি কর্মী প্রবীর সেন হত্যাকাণ্ডে আরো তিনজনকে জালে তুললো পুলিশ। তাদের তুফানিয়া লুঙ্গা এলাকা থেকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতের সোপর্দ করা হয়েছে। এই মামলায় আরো তিন জনকে এর আগেই গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদেই আরো তিনজনের নাম উঠে এসেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এই ঘটনায় নিহত প্রবীর শীলের বাবা মোট চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে তিনজনকে আগে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে আরও তিনজনকে আটক করা হয়েছে গতকাল। তাদেরকে আদালতে সোপর্দ করে রিমান্ডে নিয়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও তথ্য বের করে আনা হবে বলে পুলিশ সূত্রে খবর রয়েছে।

উল্লেখ্য, নিহত প্রবীর শীল বামুটিয়া বিধানসভা এলাকার নোয়াগাঁও এলাকার বাসিন্দা এবং পেশায় ডেলিভারি বয় ছিলেন। প্রবীর শীলকে হত্যার ঘটনা জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্ত্রের দাবি জানিয়েছেন প্রবীরের পরিজনেরা।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top