News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিয়ের মাত্র দেড় বছরের মধ্যে তরুণী বধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
Image

বিয়ের মাত্র দেড় বছরের মধ্যে তরুণী বধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

আগরতলা, ২১ জানুয়ারি: বিবাহিত জীবনের মাত্র দেড় বছরের মধ্যেই রহস্যজনক মৃত্যু ২৫ বছরের এক গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও হত্যার গুরুতর অভিযোগ তুলেছেন মৃতার বাপের বাড়ির লোকজন। তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

মৃত গৃহবধূর নাম ঝুমা বিশ্বাস। তিনি মাইগঙ্গা এলাকার বাসিন্দা বিপ্লব বিশ্বাসের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঝুমা। তড়িঘড়ি তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু মৃত্যুর পর থেকেই প্রশ্নের মুখে পড়েছে গোটা ঘটনা। মৃতার বাপের বাড়ির অভিযোগ, ঝুমার শারীরিক অবস্থার অবনতি ও হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি তাদের আগে জানানো হয়নি। এমনকি মৃত্যুর খবরও তাদের কাছ থেকে গোপন রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তাদের দাবি, বিয়ের পর থেকেই ঝুমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল, যার জেরেই এই মৃত্যু।

বাপের বাড়ির লোকজন স্পষ্ট অভিযোগ করেছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়—ঝুমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁদের দাবি, ঝুমার দেহে আঘাতের চিহ্ন ছিল এবং দীর্ঘদিন ধরে পণ ও পারিবারিক বিবাদকে কেন্দ্র করে নির্যাতন চলছিল।ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পাশাপাশি শ্বশুরবাড়ির সদস্যদের ভূমিকা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।এক তরুণ গৃহবধূর আকস্মিক মৃত্যু না কি পারিবারিক নির্যাতনের পরিণতি—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তেলিয়ামুড়া জুড়ে। পুলিশের তদন্ত ও ময়নাতদন্ত রিপোর্টই শেষ পর্যন্ত এই মৃত্যুর অন্ধকার রহস্যের পর্দা তুলবে।

Releated Posts

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Apr 26, 2026

টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আগরতলা, ২৬ এপ্রিলঃ টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Apr 26, 2026

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের…

ByByReshmi Debnath Apr 26, 2026

উচ্ছেদের নোটিশ ঘিরে অভয়নগরে উত্তেজনা, রাস্তা অবরোধে বিক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৬ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় এলাকায়…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top