News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান গোমতী জেলা কংগ্রেসের
Image

ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান গোমতী জেলা কংগ্রেসের

আগরতলা, ২০ জানুয়ারি : ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে গোমতী জেলা কংগ্রেস। আজ গোমতী জেলা কংগ্রেস দলের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন গোমতী জেলা কংগ্রেস দলের জেলা সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস দলের সাধারণ সম্পাদক মিলন কর সহ জয়দেব কান্তি রায় ও নিত্য গোপাল সাহা।

সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান, গত ১৬ই জানুয়ারি জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার বিষয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। দেশের তরুণ প্রজন্মের প্রতিভা তুলে ধরতে এবং তাদের উৎসাহিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান নেতারা।

তারা আরও বলেন, এই ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য তথা গোমতী জেলার যুবসমাজকে এই প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।

কংগ্রেস নেতৃত্বের মতে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সৃজনশীলতার বিভিন্ন ক্ষেত্রে লুকিয়ে থাকা প্রতিভাকে জাতীয় স্তরে তুলে ধরা সম্ভব হবে। সাংবাদিক সম্মেলন শেষে নেতৃবৃন্দ এই প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানান।

Releated Posts

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top