News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হেমন্ত স্মৃতি বিদ্যালয়ে চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার, উদ্ধার একাধিক মূল্যবান সামগ্রী
Image

হেমন্ত স্মৃতি বিদ্যালয়ে চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার, উদ্ধার একাধিক মূল্যবান সামগ্রী

আগরতলা, ১৯ জানুয়ারি: দুর্গাচৌধুরী পাড়া এলাকার হেমন্ত স্মৃতি বিদ্যালয়ে দীর্ঘ প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন সামগ্রী চুরির ঘটনায় অবশেষে সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় বোধজংনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্তে নেমে পুলিশ এক যুবককে আটক করে এবং তার কাছ থেকে চুরি যাওয়া একাধিক মূল্যবান সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এলাকার বাসিন্দা ঋষভ দেববর্মা নামে এক যুবককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ দুটি ল্যাপটপ, দুটি প্রজেক্টর, একটি ডেস্কটপ কম্পিউটার এবং দুটি ট্যাব উদ্ধার করে। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বিদ্যালয় থেকে চুরি করা হয়েছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ আধিকারিকরা জানান, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই চুরির অভিযোগ আসছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই গতকাল দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই তদন্ত শুরু করে পুলিশ এবং দ্রুত অভিযুক্তকে আটক করা সম্ভব হয়।

পুলিশের দাবি, ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরির ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম ও পরিচয় উঠে আসতে পারে। ধৃত ঋষভ দেববর্মাকে আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top